“করোনা মহামারিতে দেশের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা শ্রেয় নয়”

S M Ashraful Azom
“করোনা মহামারিতে দেশের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা শ্রেয় নয়”


সেবা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারাবিশ্ব প্রাণঘাতি ভাইরাস করোনা মহামারির মধ্য দিয়ে অতিক্রম করলেও শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়। নতুন পথ উদ্ভাবনের মাধ্যমে উত্তরণ ঘটিয়ে সব কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট।
বৃহস্পতিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা সৌভাগ্যবান, কেননা এখনো অনেকে এ সুযোগ থেকে বঞ্চিত।

স্পিকার আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের অল্প সুযোগ করে দিলেই মেধার বিকাশ ঘটাতে পারে এবং বিশ্বের যেকোনো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।

বিশ্বায়নের যুগে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সময়কে যথাযথ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মান সম্পর্কিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ-উন্নত দেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাতে শিক্ষার্থীদের যথাযথ অবদান রাখার আহ্বান জানান স্পিকার।

শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের জীবিকা নির্বাহের ধারা স্বাভাবিক রাখতে তিনি দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে, যা ডিজিটাল বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ব্যাপ্তির কারণে সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম প্রমুখ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান