রৌমারীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

S M Ashraful Azom
রৌমারীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


শফিকুল ইসলাম: নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রৌমারী উপজেলার শাখার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর)  কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতীকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও  যুবলীগের ৪৮তম জন্ম দিনের কেক কাটা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, কৃষকলীগের আহবায়ক মতিয়ার রহমান চিশতী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিনু, বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুদোহা, আমির হোসেন, আনিছুর রহমান, লালু মিয়া, চান মিয়া, মোশারফ হোসেন, আব্দুল মালেক, শাহিন ইকবাল প্রমুখ। সভাটি সঞ্চালন করেন যুবলীগ সাধারন সম্পাদক জাইদুল ইসলাম মিনু।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান