ডা: জি এম ক্যাপেটন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ধরলা নদীর তীর রক্ষা বাঁধ কেটে ক্ষমতাবানরা অবৈধ বালু উত্তোলন করছে। নদী ও বাঁধ সংলগ্ন এলাকায় মানুষের জীবন কাটছে আতংকে। জোর করে বশতবাড়ীর আশ-পাশের বালু কেটে বিক্রয় করলেও অসহায় মানুষজন কিছুই বলতে পারছেনা। সরেজমিন গিয়ে জানা জায় আরাজি পলাশবাড়ীতে কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধ ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার চিহ্নিত বালুদস্যু রজব আলী, সুলতানের পুত্র শান্ত, আবুলের পুত্র বিদ্যুত, খলিলের পুত্র শের আলী দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করছে। ফলে কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধটি পুরোপুরি হুমকির মুখে পড়ছে। ভাঙ্গনের ঝুকিতে রয়েছে এই এলাকার অন্তত ৫শতাধিক বসতবাড়ী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্হানীয়রা বলেন, বালু উত্তোলনকারীরা ক্ষমতাবান। আমরা ভয়ে তাদের কিছু বলতে পারিনা। বালু উত্তোলনকারী ব্যাক্তিদয়ের সাথে কথা হলে তারা জানান, বাঁধকেটে রাস্তা তৈরি করেছি। সেই রাস্তা দিয়ে ট্রাকটর ও টলির মাধ্যে আমাদের জমির বালু উত্তোলন করে বিক্রয় করছি। এতে করে কার ক্ষতি হলো তা আমাদের দেখার বিষয়নয়।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের এসডি রফিক জানান, আমরা দ্রæত ব্যবস্থা গ্রহন করব।
কুড়িগ্রামে ধরলা নদীর তীর রক্ষা বাঁধ কেটে বালু উত্তোলন
নভেম্বর ০৭, ২০২০
0
ট্যাগস


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।