শফিকুল ইসলাম: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার(৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে রৌমারী সহকারি কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী, বিশেষ অতিথি শেখ আব্দুল্লাহ্ চেয়ারম্যান উপজেলা পরিষদ রৌমারী, ইমতিয়াজ কবির অফিসার ইনর্চাজ রৌমারী থানা, এনামুল হক উপজেলা সমবায় অফিসার, রেজাউল ইসলাম মিনু, সাধারণ সম্পাদক আ’লীগ উপজেলা শাখা, মোজাফফর হোসেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মাহমুদা অক্তার স্মৃতি মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: সভাপতি আজিজুর রহমানসহ সাংবাদিকবৃন্দসহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।