কাজিপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রয়াত নাসিমের স্মরণসভা

S M Ashraful Azom
0
 
কাজিপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রয়াত নাসিমের স্মরণসভা

কাজিপুর প্রতিনিধি: শনিবার (৭ নভেম্বর) দুপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিমের স্মরণসভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাজিপুর উপজেলা শাখা। সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা ও ঢাকা মহানগর আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ কুমার রায়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু কল্যাণ ট্রাস্ট বোর্ড এর সদস্য অসীম কুমার সরকার, ঢাকা মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল, আশরাফুল তালুকদার। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন নাসিমপুত্র, জাতীয় সংসদের আসন্ন উপ নির্বাচনে নৌকার প্রার্থী তানভির শাকিল জয়। বক্তারা বলেন, ‘ মোহাম্মদ নাসিম ছিলেন সকল ধর্মমতের মানুষের একটি আস্থার জায়গা। যেকোন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আ.লীগের সংকটকালিন সময়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার পাশে থেকেছেন। তার পিতার মতো তিনিও আমৃত্যু বাংলাদেশ আ.লীগের সাথে, শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেননি। এসময় বক্তাগণ নাসিমের আসনে আসন্ন নির্বাচনে  তানভির শাকিল জয়কে ভোট দেবার আহবান জানিয়ে বলেন, পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করতে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনারা জয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। 
 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাজিপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সাহা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সাবেক সম্পাদক আবু জাফুর মন্ডল, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top