লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ।
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার জগলুল পাশা,ইনসাফ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র সভাপতি মনির হোসেন প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।