করোনায় ভাইরাসে আক্রান্ত প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

S M Ashraful Azom
করোনায় ভাইরাসে আক্রান্ত প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল


সেবা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শনিবার জাতীয় সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার (১৫ নভেম্বর) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সংসদ মেডিকেল সেন্টারের ডা. মো. জাহিদ বলেন, গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপি করোনা পজেটিভ। তবে সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। আজ মুঠোফোনে (এসএমএস) বার্তা পাঠিয়ে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয় ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে এখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা চলছে। আজ এ আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান