ইসলামপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

S M Ashraful Azom
ইসলামপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার  সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহর পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক এড. জামাল আব্দুন নাছের বাবুল, শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর,ত্রান সম্পাদক আঃ খালেক আকন্দ, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রোজিনা আক্তার চায়না,আইন সম্পাদক খাজা কাদের পাহলোয়ান, সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমূখ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু সঞ্চালনায় এতে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলআমিন মিয়া,আরিফ সরকার,শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু,যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম,চিনাডুলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক,বেলগাছা ইউনিয়ন সভাপতি শাহানশাহ সহ ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান