ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর হলেন ফরিদুল হক খান দুলাল এমপি

S M Ashraful Azom
ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর হলেন ফরিদুল হক খান দুলাল এমপি


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশনের পুনর্গঠিত বোর্ড অব গভনর্সের গভর্নর হিসেবে আগামী ৩ বছরের জন্য মনোনীত হয়েছেন জামালপুর-২ ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। 

ইসলামিক ফাউন্ডেশন আইন ১৯৭৫ এর ৬(১) ধারা মোতাবেক গত মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে তিনি এই স্বায়ত্তশাসিত সংস্থাটির বোর্ড অব গভর্নর পদে মনোনীত হন। রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরে এ মনোনয়নের প্রজ্ঞাপন জারি করা হয়। 

জানাগেছে,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, বাংলাদেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম ওলামাদের মধ্য হতে সরকার কর্তৃক মনোনীত ৫ জনকে ইসলামিক ফাউন্ডেশন-এর গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এদিকে ইসলামপুর বাসীর প্রিয় নেতা উন্নয়নের রুপকার ফরিদুল হক খান দুলাল এমপি মনোনীত হওয়ায় দলীয় নেতৃবৃন্দ ও ইসলামপুরবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও জানিয়েছেন ।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান