কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে আনন্দ র‌্যালি

S M Ashraful Azom
কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে আনন্দ র‌্যালি


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নতুন করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়ায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

পরে ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

উল্লেখ্য, সোমবার (২১ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। 

এই অঞ্চলের মানুষদের কৃষি ও সার্বিক অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান