ইসলামপুরে ভূমি ও গৃহহীনদেও ঘর নির্মাণ অগ্রগতি কাজের পরিদর্শন

S M Ashraful Azom
ইসলামপুরে ভূমি ও গৃহহীনদেও ঘর নির্মাণ অগ্রগতি কাজের পরিদর্শন


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের ৮৮টি গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও কওমী মাদরাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

মঙ্গলবার উপজেলার চর পুটিমারী ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামের আমেনা বাগে জান্নাত মহিলা কওমি মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে সদর ইউনিয়নের পচাবহলা গ্রামে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার রোকনুজ্জামান খান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ক র্ককর্তা মেহেদী হাসান টিট, চর পুটিমারী ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টার, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান