উল্লাপাড়ার দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আহসান হাবিবের মৃত্যু

S M Ashraful Azom
উল্লাপাড়ার দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আহসান হাবিবের মৃত্যু


রাজু আহমেদ সাহান - উল্লাপাড়া প্রতিনিধি: দৈনিক আমার সংবাদের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি এবং সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির অন্যতম সদস্য আহসান হাবিব (৩২) আর আমাদের মাঝে নেই। তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আহসান হাবিব উল্লাপাড়ার উপজেলার সলঙ্গা থানার চড়িয়া শিকা দক্ষিণ পাড়া গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।

গত ৪ নভেম্বর উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন আহসান হাবিব। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ৫ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৩৮ দিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫ টায় শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার এই অকাল মৃত্যুতে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি - সম্পাদক, উল্লাপাড়া প্রেসক্লাবসহ সকল সাংবাদিকদের পক্ষ থেকে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান