ঘাটাইল পৌরসভার সাহেদ আহমেদ প্রচার প্রচারনায় ব্যাপক এগিয়ে

S M Ashraful Azom
ঘাটাইল পৌরসভার সাহেদ আহমেদ প্রচার প্রচারনায় ব্যাপক এগিয়ে


ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে ঘাটাইল পৌর সভা ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থীদের মাঝে অন্যতম তরুন সমাজসেবক এবং যুবকদের আইকন বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঘাটাইল পৌর শাখার, সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক  এস.এম.সাহেদ আহমেদ প্রচার প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন।  

পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ড এলাকায় রাস্তার মোড়ে-মোড়ে চা স্টল এবং দোকানে, যেখানেই মানুষের সমাগম দেখা যাচ্ছে, সেখানেই  নির্বাচনের আলাপচারিতায় মেতে উঠছেন সাধারণ ভোটাররা তবে এবারে ঘাটাইল পৌরসভা ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থীদের মাঝে সবচাইতে বেশী নাম ডাক ও জনপ্রিয়তার দিক থেকে নাম শোনা যাচ্ছে তরুণ সমাজসেবক এস.এম. সাহেদ আহমেদে এর।  

এ বিষয়ে ঘাটাইল পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুরুব্বিদের সাথে কথা বলে জানা  যায়, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সবচাইতে জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী এস.এম. সাহেদ আহমেদ। কারণ অত্যন্ত মেধাবী সুশিক্ষিত এবং ভদ্র একটি ছেলে। এজন্য এবারের নির্বাচনে ঘাটাইল পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এস.এম. সাহেদ আহমেদে এর বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী।

এ বিষয়ে জানতে চাইলে এস.এম. সাহেদ আহমেদ জানান, আমি কাউন্সিলর প্রার্থী আমার জন্য নিজের  জন্য হই নাই। আমার এলাকার  মানুষ আমাকে ভালবেসে কাউন্সিলর প্রার্থী বানিয়েছে। ইনশালআহ, আমি আশাবাদী সবাই আমাকে যেমন ভালোবেসে কাউন্সিলর প্রার্থী বানিয়েছেন তেমনি  ভালবেসে ভোট দিয়ে তারা আমাকে কাউন্সিলর হিসেবে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। 

কারন, আমি এলাকার ভিতরে মা, বোনদের সাথে কথা বলে দেখেছি পূর্বেও জনপ্রতিনিধিগন তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন, তার কোনটাই বাস্তবায়িত হয়নি। জনগণের প্রত্যাশা অনুযায়ী কোন উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়নি। 

এজন্য তারা, উন্নয়নের স্বার্থে নতুন মুখ দেখতে চায়। আর আমি নির্বাচিত হতে পারলে তাদের আশা, তাদের স্বপ্ন  পূরণ করব,ইনশাআল্লাহ। আমি যদি, আসছে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ, আমি, আমার ৫নং ওয়ার্ডের সকলের স্বপ্নের, উন্নত নাগরিক সুবিধা সংবলিত, নিরাপদ একটি ওয়ার্ড বাস্তবায়ন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টার করব, ইনশাআল্লাহ । 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান