রৌমারীতে সাংবাদিকের পক্ষ থেকে ৫০০ মাস্ক বিতরন

S M Ashraful Azom
রৌমারীতে সাংবাদিকের পক্ষ থেকে ৫০০ মাস্ক বিতরন


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে ৫০০ মাস্ক বিতরন করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে রাজিবপুর উপজেলার এশিয়ান টিভির সাংবাদিক মুরাদ হোসেন এর সহযোগিতায় রৌমারী উপজেলার শাপলা মোড় ও উপজেলা পরিষদ মোড়ে অটোভ্যান ও অটোবাইক চালকদের মাঝে এ মাস্ক বিতরন করা হয়। 

করোনা ভাইরাস সম্পর্কে সচেতন বাড়াতে, নিরাপদ থাকতে ও ধুলাবালু থেকে মুক্ত রাখার জন্য মাস্কগুলো বিতরন করা হয়। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি রৌমারী উপজেলার বিভিন্ন পত্র পত্রিকার ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা এ মাস্ক বিতরনে অংশ গ্রহণ করেন।  

মাস্ক বিতরনকালে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সাংবাদিক শাহ আঃ মোমেন, শওকত আলী মন্ডল, শফিকুল ইসলাম, শাহাদত হোসেন, মাসুদ পারভেজ রুবেল, আবু সাইদ কাকন, নাজমুল আলম, মিন্টু মিয়া ও সহকারি শিক্ষক সাখওয়াত হোসেন প্রমূখ।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান