ধুনটে সাব রেজিষ্টারের বিদায়ী সংবর্ধনা

S M Ashraful Azom
ধুনটে সাব রেজিষ্টারের বিদায়ী সংবর্ধনা


রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। ধুনট উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলা সাব রেজিষ্টার কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উক্ত সংবর্ধনা দেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা সাব রেজিষ্টারের কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন ধুনট উপজেলা সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল। ধুনট উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ধুনট উপজেলা সাব রেজিষ্টারের কার্যালয়ের প্রধান সহকারী তানজিল আল সরকার, দলিল লেখক শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সুজন শেখসহ দলিল লেখক ও নকল নবিস নেতৃবৃন্দ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান