বকশীগঞ্জে “দরজা খুলেন আমি ইউএনও বলছি”

S M Ashraful Azom
বকশীগঞ্জে “দরজা খুলেন আমি ইউএনও বলছি”


বকশীগঞ্জ প্রতিনিধি : সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রতিদিনের মত নিজেদের ভাল মন্দ নিয়ে গল্পগুজব করছিলেন তারা। সুখ দুঃখ নিয়ে তারা প্রতিদিনই এভাবে একে অপরের গল্পে মজে থাকেন। 

হঠাৎ গেইটে ঠক ঠক শব্দ। তামান্না হিজরা প্রশ্ন ছুড়ে বললেন কেডা ওহানে (কে ওখানে), গেইটের বাইরে থেকে......দরজা খুলেন আমি ইউএনও বলছি। সবাই আশ্চর্য হয়ে গেলেন। গেইট খুলতেই দেখলেন কম্বল হাতে দাঁড়িয়ে আছেন ৪-৫ জন। পরিচয় দিলেন সবাই। তাদের গল্পে অংশ নিলেন ইউএনও নিজেও। এ সময় ইউএনও জানালেন আপনাদেরকে কম্বল দিতে এসেছি। 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ি এলাকা সহ উত্তরাঞ্চলে গত ১০ দিন ধরে প্রচন্ড কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে গেছে। শীতের দাপটে অসহায় হয়ে পড়েছেন নি¤œ আয়ের মানুষ। সূর্যের দেখা না থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। 

তাই উপজেলা প্রশাসন থেকে তৃতীয় লিংগের মানুষ গুলোকে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। 

রোববার সন্ধ্যায় কম্বল বিতরণের জন্য পাখিমারা এলাকায় হিজরাদের সমিতিতে যান ইউএনও মুন মুন জাহান লিজা। পরে ২০ জন হিজরার মাঝে বিতরণ করা হয় কম্বল।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান, হিজরদের নেতা তামান্না হিজরা সহ হিজরা সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান