চীনের গণমাধ্যমেও প্রচার হচ্ছে পদ্মা সেতুর খবর

S M Ashraful Azom
চীনের গণমাধ্যমেও প্রচার হচ্ছে পদ্মা সেতুর খবর


সেবা ডেস্ক: পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান তথা ৪১তম স্প্যান বসানো হয়েছে গত ১০ ডিসেম্বর। বাংলাদেশের এই সাফল্যের খবর দেশের পাশাপাশি চীনের গণমাধ্যমেও প্রচার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানী ঢাকার চীনা দূতাবাস এ কথা জানায়। 

ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) একটি প্রতিবেদন শেয়ার করা হয়েছে।

সিসিটিভির এই প্রতিবেদনে বাংলাদেশের পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর চিত্র দেখানো হয়েছে। সেতুর দুই পাশে শেষ স্প্যানটি ক্রেন দিয়ে কীভাবে বসিয়ে দেওয়া হলো, সেটা তুলে ধরা হয় এতে। চীনা দূতাবাস এক বার্তায় বলেছে, বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মাণাধীন সেতুটির পানির ওপরের ৬.১৫ কিলোমিটার মূল কাঠামোর নির্মাণকাজ সম্পন্ন হলো। সেতুটি চালূ হলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান