গনতন্ত্র বিজয় দিবসে ইসলামপুরে আনন্দ মিছিল

S M Ashraful Azom
গনতন্ত্র বিজয় দিবসে ইসলামপুরে আনন্দ মিছিল


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: সারাদেশে ন্যায় গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনে জামালপুর ইসলামপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। 

আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বিকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে ঐতিহাসিক বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, সহ সভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শেক, উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমুখ বক্তব্য রাখেন। 

এতে উপজেলা আ’লীগের সহ সভাপতি শাহজাহান সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন, হাবিবুর রহমান চৌধুরী শাহীন, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আ’লীগের সভাপতি অংকন কর্মকার, সাবেক সভাপতি নুর ইসলাম নুর, মহিলা আ’লীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া,সাধারণ সম্পাদ রাশেদা বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমী এতে অংশ নেয়। 

উল্লেখ্য যে-একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে দেশের উন্নয়ন চলমান রাখতে বাংলার মসনদে তৃতীয় বারের মত রায় দেন।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান