হৃদরোগে আক্রান্ত সৌরভের সুস্থতা কামনায় সাবেক প্রেমিকা নাগমা

S M Ashraful Azom
হৃদরোগে আক্রান্ত সৌরভের সুস্থতা কামনায় সাবেক প্রেমিকা নাগমা


সেবা ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতা কামনা করে অনেকেই পোস্ট করেছেন। বাদ যাননি ভারতের দক্ষিণী অভিনেত্রী নাগমাও। তার সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে একসময় উত্তাল ছিল ক্রিকেটাঙ্গন। এমনকি সৌরভ যখন ব্যাট করতেন, প্রতিপক্ষ ক্রিকেটাররা তাকে 'নাগমা' বলে স্লেজিংও করতেন!
শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। খবর ছড়িয়ে পড়ার পরই নাগমা টুইটারে লেখেন, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। অনেক প্রার্থনা রইল। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

২০০০ সালে দক্ষিণী অভিনেত্রী নাগমার সঙ্গে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। এর তিন বছর আগে (১৯৯৭ সাল) ডোনা রায়কে (পরবর্তীতে ডোনা গাঙ্গুলী) পালিয়ে বিয়ে করেছিলেন সৌরভ। এমন মুহূর্তে প্রেমের গুঞ্জন উঠলেও নাগমা বা ক্যারিয়ারের তুঙ্গে থাকা সৌরভ কেউ প্রকাশ্যে কিছু বলেননি। ফলে রহস্য আরো বেশি করে দানা বাঁধে। 

অবশেষে গত বছর নীরবতা ভেঙেছিলেন নাগমা। একটু ঘুরিয়ে ফিরিয়ে এই অভিনেত্রী বলেছিলেন, সব কিছুর ঊর্ধ্বে দুজনের ক্যারিয়ারের ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা ছিল। তাই দুজনেরই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান