জামালপুর পৌর কাউন্সিলরের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

S M Ashraful Azom
জামালপুর পৌর কাউন্সিলরের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


জামালপুর প্রতিনিধি: জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার দুপুরে শহরের কাচারীপাড়া এলাকায় কলেজ রোডে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে স্থানীয়রা। ঘন্টাব্যাপী মানববন্ধনে অ্যাডভোকেট একেএম তউফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী একেএম জহুরুল ইসলাম মনসুর, সারোয়ার ইসলাম শান্ত, মিজানুর রহমান মিজান, আলতাব হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজী ও ভূমিদস্যুতা করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে ইদু ও তার সন্ত্রাসী বাহিনীর সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা। 

উল্লেখ্য, গত বুধবার দুপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী চাল ব্যবসায়ী একেএম শফিকুল ইসলাম জুলহাসের দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান