ইসলামপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা

S M Ashraful Azom
ইসলামপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগান নিয়ে জামালপুরের ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে পদযাত্রা ও পথসভার আয়োজন করে জামালপুর জেলা পুলিশ। ইসলামপুর থানা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের ফলে জামালপুরে ইসলামপুরে নারী নির্যাতন, মাদক ব্যবসা, খুনসহ বিভিন্ন অপরাধ হ্রাস পেয়েছে। বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে যত বেশী সচেতনতা বাড়বে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক তত বন্ধুত্বপূর্ণ হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান