দেওয়ানগঞ্জে জিংক ধান উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জে জিংক ধান উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ


ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার ১৪ জানুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের কক্ষে জিংক ধান  উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় হারভেস্ট প্লাস বাংলাদেশ বাস্তবায়নে কার্যক্রম চলছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ২৫ জন জিংক ধান উৎপাদনকারী কৃষক নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন হারভেস্ট প্লাস বাংলাদেশ এর দেওয়ানগঞ্জ উপজেলা প্রজেক্ট অফিসার কৃষিবিদ পলাশ গোশামী। 

বিষয় ভিত্তিক আলোচনা করেন পাররামরামপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আঃ  করিম, চরআমখাওয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর দেওয়ানগঞ্জ উপজেলা কমিউনিটি সম্প্রসারণ সুপারভাইজার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ শহিদুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে অংশ গ্রহন করেন পাররামরামপুর ইউনিয়নের ২৫ জন জিংক ধান উৎপাদনকারী চাষী।

জিংক ধান ও জিংকধানের ফলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রজেক্ট অফিসার কৃষিবিদ পলাশ গোশামী। সারিবদ্ধ ভাবে ধান চাষের উপকারীতা সম্পর্কে আলোচনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আঃ করিম। ধানের রোগ বালাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান। 

প্রজেক্টের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সুপারভাইজার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ শহিদুর রহমান। জিংক ধান উৎপাদনে সকল কৃষকগণ উদ্ভুদ্ধ হন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান