রৌমারীতে ইয়াবাসহ ২ যুবক আটক

S M Ashraful Azom
রৌমারীতে ইয়াবাসহ ২ যুবক আটক


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (২৫) ও জাইদুল ইসলাম (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে ২০৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর। 

৫ জানুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত রফিকুল বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামের আব্দুস সালামের ছেলে ও জাইদুল ইসলাম রৌমারী ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের জিয়াদ আলীর ছেলে বলে জানা গেছে।

জামালপুর র‌্যাব-১৪’র কমান্ডার এএসপি সবুজ রানা জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ২০৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। 

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, র‌্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান