পলাশবাড়ীতে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

S M Ashraful Azom
পলাশবাড়ীতে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা


আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইসলামী সাংস্কৃতিক শিল্পিদের নিয়ে গড়ে উঠা কলরন শিল্পি গোষ্ঠীর আয়োজনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌর কালীবাড়ী বাজার পূর্ব পাশে^ উদয়সাগর গ্রামের মাঠে তরুন সমাজ সেবক মিজানুর রহমান নিক্সনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক বিএনপি নেতা শাহ আলম সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র জননেতা আব্দুস সোবাহান,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,পলাশবাড়ী উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও শিক্ষকনেতা বাবু নির্মল কুমার মিত্র,গাইবান্ধা অনলাইন পেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কালীবাড়ী হাট মসজিদের পেশ ইমাম মাওঃ শহিদুল ইসলাম চৌধুরী। শেষে মেয়র ও কাউন্সিলরদের পক্ষে প্যানেল মেয়র জননেতা আব্দুস সোবাহান বিচ্চুকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় কলরন শিল্পি গোষ্ঠির সদস্যগণসহ সর্বস্তরের নারী পুরুষ ধর্মপ্রান মুসলমানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান