বক‌শীগ‌ঞ্জে নকল কীটনাশক ও সা‌রের দোকানের মালামালা জব্দ

S M Ashraful Azom
বক‌শীগ‌ঞ্জে নকল কীটনাশক ও সা‌রের দোকানের মালামালা জব্দ


সেবা ডেস্ক: জামালপুরের বক‌শীগঞ্জের পানা‌তিয়াপাড়া বাজার মো‌ড়ে অবস্থিত একটি দোকান থেকে নকল কীটনাশক ও সার জব্দ বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিস।

জানা যায়, ২৪ ফেব্রুয়া‌রি বুধবার উপ‌জেলার পানা‌তিয়াপাড়া বাজার থে‌কে নকল কীটনাশক ও সার জব্দ ক‌রে‌ছে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফি‌সের উপ-সহকারী উ‌দ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ‌নোয়ার হো‌সেন। এ সময় উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা সা‌নোয়ার হো‌সেনসহ সিন‌জেনটা কোম্পানীর সেল্স প্রমোশন অ‌ফিসার আল আ‌মিন, বক‌শীগঞ্জ উপ‌জেলার মা‌র্কেট ডে‌ভেলপ‌মেন্ট অ‌ফিসার মোঃ মুস‌লিম উপ‌স্থিত ছি‌লেন।
 
নকল সার ও বি‌ষের ব্যবহার করে শত শত কৃষক ক্ষ‌তিগ্রস্তের শিকার হ‌য়ে‌ কর্মকর্তা‌দের নিকট অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছে ক্ষতিগ্রস্থরা।

 
স্থানীয় সংবাদকর্মীরা খবর সংগ্রহে গে‌লে অ‌তি তাড়াতা‌রি দোকান বন্ধ ক‌রে নকল কীটনাশক ও সার গোয়ালগাঁও প‌শ্চিমপাড়া গ্রা‌মের রুহুল আ‌মি‌নের ছেলে ব‌্যবসায়ী লিটন কৌশ‌লে কে‌টে প‌রে‌ছে।

বিষয়গু‌লোর ব‌্যাপা‌রে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার আলমগীর আজাদ জা‌নি‌য়ে‌ছেন আপাতত মাল জব্দ করা হ‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে বি‌ধি মোতা‌বেক ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

এলাকার ভুক্ত‌ভোগী প্রতা‌রিত ক্ষ‌তিগ্রস্ত ১১ জন কৃষক তাৎক্ষ‌ণিকভা‌বে সাংবা‌দিক‌দের নিকট তা‌দের বিচার দাবী ক‌রে‌ছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান