চিকিৎসা বঞ্চিত উপকূলে সেবার লক্ষ্যে ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্র

S M Ashraful Azom
চিকিৎসা বঞ্চিত উপকূলে সেবার লক্ষ্যে ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্র


বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):  বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া মনুমিয়াজি বাজারে অনির্বাণ মানবিক উন্নয়ন কেন্দ্র পরিচালিত সী-প্লাজার ২য় তলায় 'ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্র'র শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শুভ উদ্বোধক বাঁশখালী উপজেলা হাসপাতালের সাবেক টিএস ডা. হারুন-অর রশিদ।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক জসিম উদ্দিন আল হাসান।

সাংবাদিক শিব্বির আহমদ রানার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ছনুয়া মনুমিয়াজি বাজার সী-প্লাজার স্বত্বাধিকারী করিম নেওয়াজ চৌধুরী, সাংবাদিক আবু ববকর বাবুল, ছনুয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মু. সরোয়ার আলম, ছনুয়া ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাশমত আরা বেগম, ইউপি সদস্য শাহেদা বেগম, ইউপি সদস্য তৌহিদা বেগম, ছনুয়া মনুমিয়াজি বাজার পরিচালনা কমিটির সভাপতি শামশুল আলম, ছনুয়া ফাতেমাতুজ জোহরা এবতেদায়ী মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক মু. আলমগীর প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, 'ছনুয়া গণস্বাস্থ্য কেন্দ্র, ছনুয়া উপকূলীয় অঞ্চলের গণমানুষের কাছে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে পৌছিয়ে দিবে। বিশেষ করে ছনুয়ার মতো দূর্গম এলাকার মা-বোনেরা ডেলীভারীর সময় যে দূর্বিসহ যন্ত্রণা ভোগ করে তা লাঘবে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স দ্বারা নরমাল ডেলিভারী ও সেবা প্রদান করবে এ প্রতিষ্ঠান।   



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান