উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

S M Ashraful Azom
উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


উল্লাপাড়া প্রতিনিধি : উল্লাপাড়ায় ফুলজোড় নদীর পানিতে ডুবে অনন্য (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অনন্য উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের সুফল হালদারের ছেলে। 

শুক্রবার বেলা ১১ টার দিকে তার সহপাঠীদের সাথে ফুলজোড় নদীতে স্লান করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক জানান, বেলা ১১ টার দিকে অনন্য তার সহপাঠীদের সঙ্গে ফুলজোড় নদীতে স্লান করতে যায়। নদীতে অল্প পানি থাকায় তারা দৌড়িয়ে দৌড়িয়ে খেলা করছিল। হঠাৎ অনন্য নদীর বেশি পানির মধ্যে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। এ সময় বাড়ীর লোকজন খবর পেয়ে তাকে নদীর পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পারিবারিকভাবে তার লাশ সৎকাজ করা হয়।

সলঙ্গা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, অনন্য পানিতে ডুবে মারা যাবার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু পুলিশ আসার পুর্বেই পারিবারিকভাবে তার লাশ সৎকাজ করা হয়েছে। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান