গাজীপুরের কালিয়াকৈরে বীমা দিবসের আলোচনা সভা

S M Ashraful Azom
গাজীপুরের কালিয়াকৈরে বীমা দিবসের আলোচনা সভা


মোঃ ফয়জুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: "মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার" এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার। অন্যান্য জনের  মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. শাহাবুদ্দিন আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, প্রকল্প কর্মকর্তা আহমেদ রেজা আল মামুন, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।

এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‍্যালী শেষে বক্তারা বলেন,"বীমা নিজের ও পরিবারের ভবিষ্যৎ এর সুরক্ষার জন্য সবারই করা উচিত।"

অপরদিকে সকালে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির লিমিটেড উদ্যোগে আরেকটি র‌্যালী বের করেন। র‌্যালী শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিয়াকৈর ইসলামী তাকাফুল জোনের ম্যানেজার হারুন অর রশিদসহ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির লিমিটেডের বিভিন্ন কর্মকর্তারা।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান