জামালপুরে পুলিশ সুপার হিসেবে মো. নাসির উদ্দিনের যোগদান

S M Ashraful Azom
জামালপুরে পুলিশ সুপার হিসেবে মো. নাসির উদ্দিনের যোগদান


নূরুজ্জামান খান: জামালপুরে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. নাসির উদ্দিন আহমেদ। সোমবার (১ মার্চ) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

এ সময় নবাগত পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (প্রশাসন ও অপরাধ), সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম  ও বকসীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম উপস্থিত থেকে বকসীগঞ্জ থানা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত জামালপুর গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এসময় জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর নবাগত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে মিলিত হয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ।

গত ৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বদলির এই আদেশ জারি হয়।

এর আগে ঢাকা সিআইডি’র পুলিশ সুপার ছিলেন মো. নাসির উদ্দিন আহমেদ।

এদিকে, জামালপুরের বিদায়ী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে ঢাকার সিআইডিতে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান