উল্লাপাড়ায় বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১২

S M Ashraful Azom
উল্লাপাড়ায় বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১২



উল্লাপাড়া প্রতিনিধি: বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মোট ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রামে কালু প্রামানিকের বাড়িতে। কালু প্রামানিকের ছেলে মিন্টুর এদিন বৌভাতের অনুষ্ঠান ছিল। গুরুতর আহতরা হলেন, পাগলা গ্রামের বাসিন্দা রাসেল হোসেন (৩০), সবুজ হোসেন (৩২), সাজেদুল ইসলাম (৩৪) ও  সুজন (৩১), রফিকুল (৩২) ও খলিলুর রহমান (৩০)। 

পাগলা গ্রামের লোকজন জানান, কালু প্রামানিকের ছেলে মিন্টুর বিয়ে উপলক্ষে শুক্রবার তাদের বাড়িতে বিয়ের আয়োজকরা উচ্চস্বরে সাউন্ড বক্স বাজালে গ্রামের জাহিদুল, শহিদুল ও সাহেদ আলী তাদেরকে সাউন্ডবক্স বাজানো বন্ধ করতে বলে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই গোলযোগের জেরধরে রোববার বৌভাতের অনুষ্ঠানে জাহিদুলদের দলের সঙ্গে কালু প্রামানিকের দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এতে ছাত্রলীগ নেতাসহ ১২ জন আহত হয়। গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে গোলযোগ নিয়ন্ত্রণ করে। 

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান, গোলযোগের খবর পেয়ে তিনি সোমবার পাগলা গ্রামে কথিত বিয়ে বাড়ি পরিদর্শন করেছেন। কালু প্রামানিকের পক্ষ থেকে তার বাড়িতে আসা লোকজনের উপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান