উল্লাপাড়ায় ওয়ারেন্টভুক্ত আাসামি পুলিশের উপর হামলায় থানায় মামলা

S M Ashraful Azom
উল্লাপাড়ায় ওয়ারেন্টভুক্ত আাসামি পুলিশের উপর হামলায় থানায় মামলা



উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু'টি মামলার সাজা প্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামী খাদেমুল ইসলামকে পুলিশ গ্রেফতার করার সময় খাদেমুল পুলিশের সাথে অসৎ আচরণ প্রদর্শন করে।

এ ঘটনায় পুলিশ খাদেমুলকে গ্রেফতার করে অসৎ আচরণের দায়ে সোমবার রাতে  উল্লাপাড়া মডেল থানায় আরেকটি নতুন মামলা দায়ের করেছে। মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম এ মামলার বাদী।

মডেল থানার মামলা সুত্রে জানা গেছে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খাদেমুল ইসলাম উপজেলার ব্রক্ষ্মকপালিয়া গ্রামের কাশেম সরকারের ছেলে। 

তার বিরুদ্ধে দায়ের করা দু'টি মামলায় বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করেন। গত সোমবার রাতে মডেল থানা পুলিশ খাদেমুল ইসলামকে গ্রেফতার করতে  তার বাড়ী ঘেরাও করে। 

এসময় সে বাড়ীতেই ছিল। এক পর্যায়ে আসামী খাদেমুল ইসলাম পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায়। এ হামলায় পুলিশের একজন সদস্য রায়হান আহত হয়৷ 

অবশেষে পুলিশ সেখান থেকেই তাকে গ্রেফতার করে এবং খাদেমুলের অসৎ আচরণের জন্য পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন৷ 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান