করোনায় ভারতে একদিনে আরো ৪ হাজার ২০৯ জনের মৃত্যু

S M Ashraful Azom
করোনায় ভারতে একদিনে আরো ৪ হাজার ২০৯ জনের মৃত্যু



সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল বেড়েই চলছেই। শুক্রবার দেশটিতে দৈনিক মৃত্যু বেড়ে ফের ৪ হাজার ছাড়িয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৯ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে।

ভারতের বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বদলেছে পরিস্থিতি। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মহারাষ্ট্রের সংক্রমণ এখন ৩০ হাজারের কম। তবে কর্নাটকের পরিস্থিতি এখনও লাগামছাড়া। তামিলনাড়ুর অবস্থা এই মুহূর্তে সবথেকে খারাপ। সেখানে দৈনিক সংক্রমণ ৩৫ হাজার ছাড়িয়েছে। অন্ধ্রে প্রদেশেও ২০ হাজারের বেশি।

এছাড়া গত কয়েকদিনে ভারতের মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান