ইসলামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

S M Ashraful Azom
ইসলামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে সরকারী ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে পলবান্ধা ইউনিয়ন পরিষদ বনাম ইসলামপুর পৌরসভা অংশ নেয়। 

এতে ইসলামপুর পৌরসভাকে ৪-০ গোলে পরাজিত করে পলবান্ধা ইউনিয়ন। পরে বিজয়ী ও রানার্স আপ দলকে কাপ তুলে দেন

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,উপজেলা ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,প্রধান শিক্ষক রমজান আলী প্রমূখ।

ক্রীড়া পরিদপ্তরের সহযোগীতায় উভয় দলের ২৫ খেলোয়ারের মাঝে আর্থিক অনুদান সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে  শিক্ষক,জনপ্রতিনিধি.রাজনৈতিক নেতৃবৃন্দ সহ হাজারো দর্শকের সমাগম হয়।   


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান