জামালপুরে প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

S M Ashraful Azom
জামালপুরে প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের




জামালপুর সংবাদদাতা: জামালপুরে প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে ধর্ষক সোহেলকে আসামী করে ভিকটিমের মাতা বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকেই সোহেল (৩৫) পলাতক রয়েছে। সে সদর উপজেলার শাহপুর গ্রামের আ: কুদ্দুসের ছেলে।


জানা গেছে, ধর্ষিতার বাবা দিনমজুর জীবিকার তাগিদে শহরে রিক্সা চালাতেন। জামতলার আ: আউয়ালের বাসায় ভাড়াটে থাকতেন। 

রোববার দুপুরের দিকে বাসায় ওই প্রতিন্ধীর বাবা-মা বাসায় ছিল না। এ সুযোগে ওই প্রতিবন্ধীকে নির্জনে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওদিকে প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে প্রতিবন্ধীর পরিবারের উপর চাপ সৃষ্টি করে আসাছিল। একপর্যায়ে রাতেই ভিকটিমের স্বজনরা সদর থানা পুলিশের স্মরণাপন্ন হয়।

অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান-ধর্ষিতাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান