নদীভাঙন রোধে দুটি প্রকল্পের উদ্বোধন করেন এমপি জয়

S M Ashraful Azom
নদীভাঙন রোধে দুটি প্রকল্পের উদ্বোধন করেন এমপি জয়

কাজিপুর প্রতিনিধি: আগ্রাসী যমুনার ভাঙন থেকে  ভিটেমাটি রক্ষায় দুটি প্রকল্পের  উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

সোমবার (৩১) দুপুরে তিনি উপজেলার সিংড়াবাড়ি ও নাটুয়ারপাড়ায় নদীতীর সংরক্ষণে জিওব্যাগ ফেলার কাজের উদ্বোধন করেন।  

পাউবো’র তত্বাবধায়নে উপজেলার সিংড়াবাড়ি থেকে বাঐখোলা পর্যন্ত মোট ৪.৬ কিলোমিটার এবং সিমলা থেকে পাঁচঠাকুরি পর্যন্ত ১. ২ কিলোমিটার নদীতীর রক্ষার কাজ হচ্ছে ১৬ টি প্যাকেজে।  এর জন্যে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে মোট পাঁচশত ৬০ কোটি টাকা।  

এই কাজের উদ্বোধন শেষে এমপি জয় চরাঞ্চলের নাটুয়ারপাড়া রক্ষা বাধের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় তিনি সরকারি চরাঞ্চলের ছয় ইউনিয়নের প্রাণকেন্দ্র নাটুয়ারপাড়া  রক্ষা বাধের জন্যে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব তহবিল থেকে আরও বিশ লক্ষ টাকা  দেবার ঘোষণা দেন।  

এসময় এমপি জয় বলেন, ‘ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের যেমন ঘর দিচ্ছেন তেমনি যাতে একটি ঘরও নদী গ্রাস করতে না পারে তার জন্যে কাজ করে যাচ্ছেন। আমার প্রয়াত পিতা কাজিপুরকে রক্ষায় যমুনার ডানতীর রক্ষার কাজের উদ্বোধন করে গেছেন। এ কারণে কাজিপুরে নদী ভাঙন কমেছে। এখন বাকি কাজটুকুও হচ্ছে। আশা করি নদী ভাঙনের অভিশাপ থেকে কাজিপুরবাসী এখন পুরোপুরি মুক্তি পাবে।  

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেরা চেয়ারম্যান খলিলুর রহমান, সিরাজগঞ্জ পাউবো’র উপ বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, হায়দার আলী, নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান