অসাবধানতা: জ্বরের সিরাপ মনে করে শিশুর বিষপান

S M Ashraful Azom
অসাবধানতা: জ্বরের সিরাপ মনে করে শিশুর বিষপান

শফিকুল ইসলাম: জ্বরের সিরাপ মনে করে মিম (১০) নামের এক শিশু বিষপান করে অসুস্থ হয়েছে। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। 

রবিবার (২৩ মে) দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পরিবার সুত্রে জানা গেছে, কয়েক দিন আগে তার জ্বর হয়েছিল। সে সময় তাকে জ্বরের সিরাপ খাওয়ানো হয়। 

ঘটনার দিন ঘরে ঘাসমারা কিটনাশক ঔষুধ রাখা ছিল। সবার অজান্তে শিশুটি তার জ্বরের সিরাপ মনে করে বিষপান করে। 

পরে পরিবারের লোকজন বুঝতে পেয়ে দ্রæত হাসপাতালে ভর্তি করানো হয়। মিম উপজেলার বাগুয়ারচর গ্রামের মাহমুদ আলীর মেয়ে বলে জানা যায়।

এ ব্যাপারে রৌমারী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আরএমও মোক্তারুল ইসলাম সেলিম বলেন, বেশি মাত্রায় বিষপান করায় শিশুটি অসুস্থ হয়। বর্তমানে সে ভালো আছে।
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান