টঙ্গীতে অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি উচ্ছেদ অভিযান

S M Ashraful Azom
টঙ্গীতে অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি উচ্ছেদ অভিযান




গাজীপুর  প্রতিনিধি : শিল্প মন্ত্রনালয়ের অধীনস্থ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কপোর্রেশনের মালিকানাধীন ৬ একর সরকারী সম্পত্তির অবৈধ্য দখলদারদের স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন। 

গতকাল সকালে টঙ্গীর কাঠালদিয়ায় এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়। গাজীপুর জেলার টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা নিবাহী ম্যাজিস্ট্রেট উসিউজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মো: জাকির হোসেন, নিবাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম, উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো: ইলতুৎ মিশ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম।

 উচ্ছেদ অভিযানে টঙ্গীর কাঠালদিয়া বস্তির প্রায় ৩ শতাধিক পাকা-কাচা ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ব্যাক্তি মালিকানায় থাকা গোডাউন গাজীপুর সিটি কর্পোরেশনের বুলডোজার মেশিনের মাধ্যমে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান