ধুনটে শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

S M Ashraful Azom
ধুনটে শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছোবাহানকে মারধরের প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-বড়িয়া পাকা সড়কে অত্র বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসির আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, শিক্ষক ওয়াজেদুর রহমান, আব্দুস ছোবাহান, আবুল কালাম আজাদ, আসাদুল ইসলাম, হবিবর রহমান, অভিভাবক বদিউজ্জামান, আব্দুল লতিফ সরকার, আব্দুস ছামাদ, মোফাজ্জল হোসেন, বাদশা সরকার, শিক্ষার্থী রাহেল উদ্দিন, রেশমা খাতুন ও জান্নাতি আকতার। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা মঞ্জুরুল মোর্শেদ মজনু সহ ৪ হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ গ্রহন করেন।  

উল্লেখ, গত ২২ মে সকাল সাড়ে ১১টার দিকে বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক আব্দুস ছোবাহানকে মারধর করেছে একই গ্রামের মঞ্জুরুল মোর্শেদ মজনু ও তার লোকজন। এ ঘটনায় মঞ্জুরুল মোর্শেদ মজনু সহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান