ইসলামপুর পুলিশের হাতে গরুচোর চক্রের ৬সদস্য আটক

S M Ashraful Azom
ইসলামপুর পুলিশের হাতে গরুচোর চক্রের ৬সদস্য আটক



লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুর গরু চুরি মামলার চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের এএসপি মোঃ সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ রাতভর অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্য উপজেলার পাথর্শী ইউনিয়নের গামারিয়া গ্রামের সাকির শেকের ছেলে জাকিউল ইসলাম(২৫),মৃত-বাচ্চু আকন্দের ছেলে আলাল আকন্দ(৫০),সুলতান মিয়ার ছেলে  ফরহাদ হোসেন কালু মিয়া(২৮),মূখশিমলা পশ্চিম পাড়া গ্রামের শহিদুল ইসলাম মনি হাজীর ছেলে লিমন মিয়া(২৮) নবী মন্ডলের ছেলে আছাদুল্লাহ বিটকেল (১৬) ও মূখশিমলা পাঁচপাড়া গ্রামের দুদু শেখের ছেলে আকরাম হোসেন(৩২)কে আটক করা হয়। 
ইসলামপুর থানার এসআই হাসমত আলী জানান, উপজেলার সাপধরী ইউনিয়নের কাঁসারি ডোবা গ্রামের মৃত মুনসর সরদারের ছেলে তোতা মিয়ার বাদী হয়ে একটি গরু চুরি হয়েছে মর্মে ৪মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিনই চিহ্নিত গরুচোর উপজেলার পলবান্ধা ভাটিপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাখনের ছেলে বাছিরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার এবং গরুটি উদ্ধার করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে আরো ৬জনকে আটক করা হয়েছে।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, গরুচোরদের আটক করে চুরি মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান