ছেলের সামনে বাবাকে হত্যাকারী মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

S M Ashraful Azom
ছেলের সামনে বাবাকে হত্যাকারী মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সেবা ডেস্ক: রাজধানী ঢাকা পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। 

আজ শুক্রবার ভোরে মিরপুর রুপনগরের ইস্টার্ন হাউসিং এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান।

পল্লবী থানার ওসি কাজি ওয়াজেদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরের দিকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক নিহত হয়েছেন।

ওসি বলেন, মানিকের নামে থানায় একাধিক মামলা আছে। তিন মাস আগেও ডাকাতির প্রস্তুতির মামলায় তিনি গ্রেফতারও হয়েছিলেন।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান