ইসলামপুর রেল স্টেশনকে টিকিট কালোবাজারী মুক্ত করতে খোলা চিঠি

S M Ashraful Azom
ইসলামপুর রেল স্টেশনকে টিকিট কালোবাজারী মুক্ত করতে খোলা চিঠি



লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর রেল ষ্টেশনকে টিকিট কালোবাজারী মুক্ত  করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি দিয়েছেন ভুক্তভোগী এক রেলযাত্রী। 

দ্রুত আইনত পদক্ষেপ গ্রহণ করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এস. এম. মাজহারুল ইসলাম। 

বৃহস্পতিবার দুপুরে রেল স্টেশন এলাকায় টিকিট কালোবাজারীদের প্রতিহত করতে তিনি স্টেশন এলাকায় অভিযান  চালান।

রেল ষ্টেশন এলাকা টিকিট কালোবাজারীদের দৌরাত্ম্য বন্ধ করতে খোলাচিঠি' শিরোনামে ইসলামপুর আসনের এমপি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও পৌর সভার মেয়র আব্দুল কাদের সেখের বরাবর 'প্রিয় ইসলামপুর' নামে একটি ফেসবুক আইডিতে খোলা চিঠি দেওয়া হয়।

 চিঠিতে  জানাযায়,ইসলামপুর উপজেলার মানুষের চলাচলের প্রধান মাধ্যম হলো ট্রেন। কিন্তু গত ৩০ বছরে স্টেশনটি  দুর্নীতি ও ব্ল্যাকারমুক্ত হয়নি। সকাল ৬ টা থেকে অনলাইনে টিকিট দেওয়া হয়। কিন্তু সাধারণ ট্রেনযাত্রীদের নিকট টিকিট যেনো সোনার হরিণ। টিকিট চলে যায় সঙ্ঘবদ্ধ  কালোবাজারীদের কব্জায়। প্রতিদিন ট্রেনযাত্রীরা ভোগান্তি শেষে ২২৫ টাকার টিকিট ৫ শত থেকে ৬ শত টাকা এবং ৪৬০ টাকার টিকিট ১ হাজার থেকে ১২ শত টাকায় কিনতে বাধ্য হন । খোলা  চিঠিতে আরও লেখা রয়েছে, সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো, যেসকল পুলিশ সদস্য ওখানে কালোবাজারীদের প্রতিহত করার কাজে নিয়োজিত, তারাও যেনো উদাসীন এবং প্রকাশ্যে কালোবাজারীদেরকে সহযোগিতা করে। এই বিষয়টি নিয়ে অনেকেই পদক্ষেপ নিয়েছে। RAB, POLICE বহুবার অভিযান চালিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কোনো অদৃশ্য শক্তির বলে আবার সেই একই অবস্থা। বাহিরের জেলা থেকে কোনো লোক এসে এই দৃশ্য দেখে এলাকা সম্পর্কে বিরূপ মন্তব্য পোষন করেন। যা আমাদের এত উন্নয়নের পরে লজ্জা পেতে হয়।

খোলা চিঠিটির শেষাংশে লেখা ,  আশা রাখি, মন্ত্রী মহোদয়ের সদিচ্ছা, আধুনিক পৌরসভা গঠন, দুর্নীতি মুক্ত পৌরসভা গঠন এবং নাগরিক সুবিধাকে বেগবান করার লক্ষ্যে উপরোক্ত বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি এবং সরাসরি তদারকি করে আশু সমস্যার সমাধান করবেন। প্রয়োজনে কালোবাজারিদের কাজের ব্যবস্থা এবং সরকারী লোক যাঁরা সহযোগী তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করবেন।

এ বব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম জানান, রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে ফেসবুকে একটি খোলা চিঠি দেখে  দ্রুত অভিযান পরিচালনা করি। 'টিকিট কালোবাজারিদের প্রতিহত করতে অভিযান চলমান থাকবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান