টঙ্গীতে ফিলিস্তিনির উপর বর্বোরচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

S M Ashraful Azom
টঙ্গীতে ফিলিস্তিনির উপর বর্বোরচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ



টঙ্গী সংবাদদাতা: জঙ্গী ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনির উপর বর্বোরচিত গণহত্যার প্রতিবাদে এবং মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মুক্তির দাবীতে প্রতিবাদ সভা  ও  বিক্ষোভ মিছিল করা হয়। 

২১ মে শুক্রবার জুম্মার নামাজ পড় টঙ্গীর এলাকার বিভিন্ন  মসজিদ থেকে ধর্ম প্রাণ মুসলমানরা বিক্ষোভ মিছিল বেড় করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে মিছিল গুলো হোসেন মার্কেট ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে  অস্থান কর্মসূচি পালন করেন।

এতে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এতে উপস্থিত ছিলেন টঙ্গী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মুহাম্মদ সাইদুর রহমান, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো নাসির উদ্দিন মোল্লা, সৌদি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান, মাওলানা আবু বক্কর,  কামাল উদ্দিন আজাদী, মাওলানা সাফায়াত হোসেন, মুফতি মো হাফেজ মাওলানা অহিদুল্লাহ সহ হাজারো ধর্ম প্রাণ মুসলমানদরা।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান