কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

S M Ashraful Azom
কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু



মোঃ ফয়জুর রহমান, কালিয়াকৈর, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী বাইপাস এলাকায় (৪ই জুন) বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমূল্য কুমার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার বলরামপুর এলাকার আনন্দ কুমারের ছেলে অমূল্যকুমার।

 এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা শ্রীফলতলী বাইপাস এলাকার  শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজের কাজ করছিলেন এই শ্রমিক। কাজ করার এক পর্যায়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে যায় । পরে আহত অমূল্য কুমারকে এলাকাবাসী ও অন্য শ্রমিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান