উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী নিহত

S M Ashraful Azom
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী নিহত




উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম (২৮) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। 

শুক্রবার দুপুরের দিকে নগরবাড়ি-বগুড়া মহা সড়কের উল্লাপাড়া উপজেলার জংলিপুর জোড়া ব্রীজের কাছে ভ্যানের সাথে বারি খেয়ে মটর সাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

খবর পেয়ে উল্লাপাড়া  ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। রফিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের আলহাজ্ব মোঃ রওশন আলীর ছেলে। সে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি রত ছিলো। 

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নাদির হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত রফিকুল ইসলামকে উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, নিহতের পরিারের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে লাশ হস্তান্তর করা হয়েছে।
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান