কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসের প্রসেস সার্ভার আতাহার আলীর করোনায় মৃত্যু হয়েছে। তিনি রোববার (২৭ জুন) বিকেলে তিনি নিজ বাড়িতে (হোম কোয়ারেন্টাইনে) থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। সন্ধ্যায় তাকে বেরিপোটল কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, স্বর্দিজ্বর থাকায় তিনি ছুটি নিয়েছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, গত ২১ তারিখ হতে তিনি ঠান্ডা জ্বরে ভুগছিলেন। উপসর্গ সন্দেহজনক হওয়ায় গত ২৪ জুন করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজেটিভ আসে। তিনি উপজেলার পাটাগ্রাম নিজ বাড়িতে আমাদের মনিটিিরংয়ে ছিলেন।
তিনি আরও জানান, মৃত আতাহার আলীর স্ত্রীর করোনা পজেটিভ । তিনি চিকিৎসাধীন রয়েছেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।