উল্লাপাড়ায় বাস-ট্রাকের ত্রিমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৫

S M Ashraful Azom
উল্লাপাড়ায় বাস-ট্রাকের ত্রিমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৫



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। 

আহত হয়েছেন আরো ৫ বাস যাত্রী। নিহত হেলপারের পরিচয়ন জানা যায়নি। তাকে হাসপাতালে নেবার পর তিনি মারা যান। 

হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় নিউ রাজশাহী ডিলাক্স  নামের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। 

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সঙ্গে বাসের ও পিছন দিক থেকে আসা আরেকটি ট্রাকের ত্রিমুখি সংঘর্ষ হয়। 

হাইওয়ে থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। 

পুলিশ দুর্ঘটনার সঙ্গে যুক্ত বাস ও ট্রাক আটক করেছে। তবে গাড়ির চালকেরা এ সময় পালিয়ে যায়।  

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান