ঘাটাইলে উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনার ঋণ বিতরণ

S M Ashraful Azom
ঘাটাইলে উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনার ঋণ বিতরণ



ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী  উদ্যোক্তাদের মাঝে  মাননীয় প্রধানমন্ত্রীর  প্রনোদনা (এসএমই) ঋণ বিতরণ করা হয়েছে। 

‘‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্প্রতিবার (১২আগষ্ট) দুপুরে উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিআরডিবির চেয়ারম্যান মো.রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু। 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল বিআরডিবির উপ পরিচালক  এস. এম. জুয়েল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা: শারমিন আক্তার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ,উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.জাফর উল্লাহ সহ এসময় অন্যান্য কর্মকর্তা কর্মচারী  এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সমবায়ীসদস্যবৃন্দ।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রনোদনার আওতায় ঘাটাইল উপজেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারের মাঝে ২৫ লাখ টাকা বিতরণ করা হয়। এই প্রকল্পের সুবিধাভোগীদেরকে ৪% মুনাফায় ১৮ কিস্তিতে ২ বছর মেয়াদী এ প্রনোদনা ঋণ প্রদান করা হয়েছে বলে জানান সংশ্রিষ্টরা।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান