মুজিববর্ষে আধুনিকায়ন হবে দেশের ৫০ রেলস্টেশন: জামালপুরে রেল সচিব

S M Ashraful Azom
মুজিববর্ষে আধুনিকায়ন হবে দেশের ৫০ রেলস্টেশন জামালপুরে রেল সচিব



সেবা ডেস্ক: জামালপুর রেলওয়ে জংশনকে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন করে রেলযাত্রী সেবার মান বৃদ্ধি করা হবে। এছাড়াও মুজিববর্ষে সারাদেশের ৫০টি রেলস্টেশনকে আধুনিকায়ন করা হবে। 

আজ বুধবার (১১ আগষ্ট) দুপুরে রেলপথ সচিব মো. সেলিম রেজা জামালপুরে রেলপথ ও জংশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেছুর রহমান, জামালপুর সদর উপজেলা নির্বাহী লিটুস লরেন্স চিরান, ঠিকদার মির্জা মাসুদুর রহমানসহ জামালপুর রেলওয়ের কর্মকর্তারা।

পরে রেলপথ সচিব দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদঘাট পরিদর্শনে যান। এর আগে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সেলিম রেজার আগমনে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মুর্শেদা জামান। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান