আজ রাতে আসছে সিনোফার্মার আরো প্রায় ১৮ লাখ টিকা

S M Ashraful Azom
আজ রাতে আসছে সিনোফার্মার আরো প্রায় ১৮ লাখ টিকা



সেবা ডেস্ক: আজ রাতে চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরো ১৭ লাখ ৭৭ হাজার ডোজ টিকা বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছাবে।

বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৭ টা ২০ মিনিটে এয়ার আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট এ টিকা নিয়ে আসবে। 

বুধবার চীনা দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরো ২০ লাখ টিকা এসেছে। গত ৩০ জুলাই আসে আরো ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ টিকা আসে। এবার দ্বিতীয় দফায় আসছে আরো ১৭ লাখ ৭৭ হাজার টিকা।

সিনোফার্মের কেনা টিকার আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। দ্বিতীয় দফায় আরো ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় দেশটি। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান