উল্লাপাড়ায় মাদকসহ ৬ জুয়ারি আটক

S M Ashraful Azom
উল্লাপাড়ায় মাদকসহ ৬ জুয়ারি আটক



উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকসহ ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার কয়ড়া দত্তপাড়া এলাকা থেকে এদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ইভটিজিং, জুয়াসহ সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

পুলিশের অভিযানে আটককৃতরা হলো- উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাঘলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে রেজাউল করিম (৪৭) , আলম মিয়ার ছেলে ফারুক হোসেন (২৭), হাবিবুল্লার ছেলে নুরুন্নবী (৩৪), রতনদিয়ার গ্রামের হযরত আলীর ছেলে আলম মিয়া (৪০), কয়ড়া  হরিষপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহাদত হোসেন (৪২) ও কয়ড়া জংগলখামার গ্রামের আব্দুর রহিমের ছেলে জোবায়ের (২৫)।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক ( এস আই) ইব্রাহিম খলিল জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কয়ড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র আটক নুরনবীর নেতৃত্বে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উপজেলার কয়ড়া এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় হরেক রকম মাদকসহ  তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান